উত্তরদিনাজপুর

জন্মদিনের ঠিক ৩দিন আগে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে

গৃহবধূকে শ্বাসরোধ করে প্রানে মারার অভিযোগ উঠলো শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌর এলাকার ৮ নাম্বার ওয়ার্ডের শেঠ কলোনীর খালপাড়া এলাকায়। মৃত গৃহবধূর নাম বিউটি মোদক (১৯)। বিউটি কালিয়াগঞ্জের পৌর এলাকার ১১ নাম্বার ওয়ার্ডের পাবনা কলোনী এলাকার বাসিন্দা। পরিবার তরফে জানাজায় ২০১৬ সালে উচ্চ মাধ্যমীক পরীক্ষার শেষ দিনে বিউটি শেঠ কলোনীর খালপাড়ার বাসিন্দা রাজা সাহা সাথে ভালোবাসা করে পালিয়ে বিয়ে করে। বিউটি বিয়ে বিউটির পরিবারের লোকেরা মেনে নিতে পারেনি। তারপর থেকে বিউটির সাথে তেমন যোগাযোগ ছিল না তার পরিবারের। সোমবার রাতে বিউটির বাবা যুধিষ্ঠির মোদক ছেলের বাড়ির প্রতিবেশীদের কাছ থেকে খবর পায় তার মেয়ে বিউটি মৃত অবস্থায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে রয়েছে। খবর পেয়ে হাসপাতালে আসেন বিউটির পরিবারের লোকেরা দেখে তার মৃত মেয়েকে। বিউটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপরেই পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে। ঘটনার পর থেকে বিউটির স্বামী রাজা সাহা সহ পরিবারের লোকেরা পলাতক। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন কালিয়াগঞ্জ থানার পুলিশ ও বিয়ের ৭ বছর না হবার কারনে আইন অনুসারে কালিয়াগঞ্জের বিডিও মেজিস্ট্রেট হিসাবে তদন্তে আসেন।

        পরিবারের কাছ থেকে জানাজায় আগামী ১৯শে জানুয়ারী ১৯ তম জন্মদিন আছে তাদের মেয়ে বিউটির। তার জন্মদিনের ৩ দিন
আগেই শ্বশুর বাড়ির লোকেদের হাতে প্রান হারাতে হল বিউটিকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। পুলিশ
ঘটনার তদন্তে নেমেছে এবং রাজা সাহা সহ তার পরিবারের লোকেদের অল্লাশি শুরু করেছে। 

        বিউটির বাবা যুধিষ্ঠির মোদক জানান, তার মেয়ে বিউটি ভালোবাসা করে বিয়ে করে রাজা সাহা নামে এক যুবককে। বিয়ে পড়ে তার
মেয়ের সাথে তারদের যোগাযোগ ছিল না। মেয়ের শ্বশুর বাড়ির প্রতিবেশিদের কাছে জানতে পেরেছিল এর আগেও তার মেয়েকে মারধর করেছিল তার স্বামী সহ পরিবারের লোকেরা। কারন শ্বশুর বাড়ির লোকেদের আর্থিক অবস্থা ভালো না থাকায় তাদের সম্পত্তির দিকে লোভ ছিল মেয়ের শ্বশুর বাড়ির লোকেদের। সেই কারনে তার মেয়েকে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকেরা। তিনি চান ভারতের আইন অনুসারের তার মেয়ে বিউটির স্বামী রাজা সহ পরিবারের লোকেদের যেন কঠিন শাস্তি হয়।

        অপরদিকে বিউটির বাপের বাড়ির প্রতিবেশী অরুনা মোদক জানান, বিউটি পড়া শুনায় খুব ভালো মেয়েছিল। ২০১৬ সালে সে উচ্চ
মাধ্যমিক পরীক্ষা দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে রাজা সাহা নামে এক ছেলেকে। তারাও জানতে পারে বিউটির শ্বশুর বাড়ির লোকেরা বিউটিকে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়ে গেছে। বুউটির স্বামী রাজা সাহা সহ তার শ্বশুর বাড়ির লোকেদের যেন কঠোর শাস্তি হয় সেটা তারা চায়। 

        অপরদিকে রাজা সাহার প্রতিবেশী ধীনেন সাহা জানান, তিনি বাড়িতে এসে জানতে পারেন বাড়ির বউ বিউটি মারা গেছে। তারা
ভালোবাসা করে বিয়ে করেছিল। কিভাবে মারা গেছে তিনি তেমন কিছু জানেন না। কিন্তু বিউটির স্বামী রাজা সাহা সহ তার পরিবারের লোকেরা বাড়িতে কেউ নাই। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/llHGf6-Yn4M